Friday, October 13, 2017

চিত্রকের ২য় বর্ষপূর্তি উদযাপন


ছবি তোলা একটা আর্ট,একটা শিল্প, একেকটি ছবি একেকটা সৃষ্টি, আর এর সাথে সংশ্লিষ্ট মানুষদেরকে অনুপ্রেরণা দিতে এবং চট্টগ্রামে এই শিল্পের প্রসারের লক্ষে ২০১৫ তে যাত্রা শুরু করে ফটোগ্রাফিক কমিউনিটি চিত্রক” গত ১০ই অক্টোবর ২০১৭ দুই বছর পূরণ করল এই গ্রুপ। এই উপলক্ষে আজ চট্টগ্রামের সি, আর, বি শিরিষ তলায় আয়োজন করা হয় দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান।
ইমরান হোসাইনের সভাপত্বিতে মাজহারূল আলমের সঞ্চালনায় ও মিরাজুল মইনের স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটোব্যাংক: ফটোআর্ট ইনষ্টিটিউটের ফটোগ্রাফি শিক্ষক ফয়সাল আজিম, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আমরা যখন ছবি দেখি তখন একটা লাইক, লাভ, বা ওয়াও দিয়ে চলে যাই, কিন্তু গতানুগতিক ভাবে এটা না করে আমরা যদি ছবিটা তে লাইক বা লাভ দেওয়ার কারন টা উল্লেখ করি তাহলে ছবিদাতা আরো অনুপ্রাণিত হবে এবং খারাপ লাগলে কারন টা যদি তাকে বলে দেই তাহলে সে তার ভুলটি বুঝতে সক্ষম হবে। আর ফটোগ্রাফি নিয়ে বেশী বেশী ওয়ার্কশপ, ফটোওয়ার্ক ইত্যাদি আয়োজন করা প্রয়োজন, যাতে এই বিষয়টা আরো ভাল করে জানা এবং শেখা যায়।
বিশেষ অতিথির বক্তব্যে থার্ডআই ফটোগ্রাফিক সোসাইটির চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন  ফটোগ্রাফিক কর্মকান্ডে চট্টগ্রাম অনেকটা পিছিয়ে, এজন্য চিত্রকের মত অনন্য গ্রুপ গুলো কেউ আরো এগিয়ে আসতে হবে, ফটোগ্রাফি ভিত্তিক বিভিন্ন আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম কে এগিয়ে নেয়া সম্ভব।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ রোমান, সাইদ তানিম, হাবিব আফনান, আশিক মুন্না, আব্দুল্লাহ বিন হাবিব, নার্গিস সীমা, ফরিদুল ইসলাম, মাসুদ সরকার, আদিয়ান ইসলাম অভি, সাহিদ হোসেন, কাজী ইমরান রাজন, অর্গ, ইব্রাহীম খলিল রাজু, ইমরুল কায়েস, ইফতেখার আহমেদ ইফতি, মাঈনুল ইসলাম অলিন, আহমেদ হোসাইন, মোশারফ হোসেন প্রমুখ সবশেষে দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Wednesday, September 27, 2017

Pink Lady® Food Photographer of the Year 2018 || Exhibiton News || Chitrok


Pink Lady® Food Photographer of the Year 2018 has officially opened the shutter for its seventh year.

DEADLINE: Feb 06, 2018
WINNER IS: Judged
ENTRY: Paid Entry
ENTRY FEE: 30 GBP per 5 photographic entries

To celebrate, the Awards are serving up a delicious feast of seven new judges and exciting new categories too.
New jurists are Ferran Adria, iconic chef of the oft-voted world’s best restaurant, El Bulli, Jenna Close, American Society of Media Photographers, Henry Dallal, Photographer, Sheila Dillon, The Food Programme, BBC Radio 4, Pierre Koffman, legendary 3-Michelin starred chef, Alison Morley, Documentary Practice and Visual Journalism, International Center of Photography, H.E. Ali Bin Thalith, Secretary General, HIPA and Tamara Beckwith, The Little Black Gallery.

To spice up the process, David Loftus, hugely influential and respected food photographer, is to be Chair of the Judges, while categories include for the very first time, Student Food Photographer of the Year to facilitate the next generation.

“It just gets better and better each year – from Austria to Australia, Kuala Lumpur to Kent, the standard of entries is exceptional,” says founder and Director, Caroline Kenyon.

“It’s so exciting to see the amount of recognition our winners receive in the media across the world. And it’s incredibly rewarding to hear about our finalists’ amazing success stories, photography commissions, road trips, invitations to host workshops and master classes in far-flung corners of the globe. That means a huge amount to my team and me

So, if you think your food photography or film could send our judges into seventh heaven, why not enter now at

https://www.pinkladyfoodphotographeroftheyear.com

Friday, August 4, 2017

সবার ছবি পত্রিকায় আসে! কিন্তু আমার? | ইমরান হোসাইন | চিত্রক

অনেকের ইচ্ছা থাকে জাতীয় কোন দৈনিক পত্রিকায় আমার ছবি ছাপা হোক, ছাপানো হোক ছবি নিয়ে একটা ফিচার,  কিন্তু হয়না, স্বপ্ন যেন স্বপ্নয় থেকে যাচ্ছে, সবার ছবি পত্রিকায় আসে! কিন্তু আমার?

তাদের কে বলছি যাদের এই ইচ্ছা পূরণ হয়না, এটা তেমন কোন জটিল বিষয় নয়, লাগবেনা কোন লিংক, তেল মালিশ করতে হবে না পত্রিকার সম্পাদক কে। আমার জানা মত বর্তমানে Daily Observer ও The Independent এ ফটো ফিচার ছাপানো হয়,
ইতিমধ্যে আমাদের পরিচিত অনেকের ছবি এসেছে পত্রিকায়

আসুন এবার যেনেনি কিভাবে কি করতে হবে।

Daily Observer বাংলাদেশর বেশ জনপ্রিয় একটি ইংরেজী দৈনিক, এ পত্রিকায় প্রতি বৃহস্পতিবার একটা ম্যাগাজিন থাকে Young Observer নামে, Young Observer এ একটি পাতা আছে Click & Scribbles নামে, মূলত এ পাতাটিতেই ছবি ছাপিয়ে থাকে, আর আমি যেটা বুঝেছি তারা হয়তো থীম নির্ভর ছবি ছাপিয়ে থাকে কেননা ৩রা আগস্ট এর ছবি গুলো ছিল রক্তিম দত্তের তোলা Monsoon নিয়ে, এর আগের সংখ্যায় ছিল শাহরিয়ার ফাহিমের Pattern থীম এর উপর তোলা ছবি,
সুতরাং যেকোন থীম নিয়ে আপনার তোলা ১০-১২ টি ছবি পাঠাতে পারেন তাদের ইমেলে, ছবি গুলো হতে হবে “র” সাইজের, সাথে  আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি, এবং ইংরেজীতে ছোট্ট একটি আর্টিকেল দিতে পারলেও ভাল হয়।
ছবি পাঠাবেন এই ইমেলে : youngobserverbd@gmail.com



আরেক ইংরেজী দৈনিক The Independent এ পত্রিকায়ও প্রতি বৃহস্পতিবার তাদের ম্যাগাজিন Young Independent (y&I) এর Photo Feature পাতা ছবি ছাপে , এখানে অবশ্য থীম নির্ভর নয়, তবে যে ছবি গুলো পাঠাবেন এগুলোর ক্যাটাগরি উলেখ্য করবেন,
১২-১৫ টি ছবি পাঠাতে পারেন, ছবির সাথে আরো যা যা লাগবে।
আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি,(গ্লাস পরা ছাড়া), নাম, পেশা, ডিভাইস, আপনার লোকেশন, বয়স। ইমেল বডিতে তথ্য গুলো দিয়ে এবার ইমেল করে দেন।

এভাবেই ছাপাবে, কোন বড় ভাই থাকতে হবে, লিংক লাগবে এসব ফাও, ধৈর্য ধরেন, ভাল কাজের অব্যশই মূল্যায়ন হবে।

ইমেল : 
independent.young@theindependentbd.com

Sunday, July 16, 2017

যখন দিন ফুরিয়ে সন্ধ্যা নামে তখন গরুটিকে সঙ্গে করে বাড়ি ফিরে আসে পরম যত্নে | খায়রুল ইসলাম | মাস সেরা ছবি জুন-২০১৭ | চিত্রক

ছবি : খায়রুল ইসলাম
দরিদ্র রাখাল খুব ভোরে সূর্য উঠার সাথে সাথে ঘুম থেকে উঠে কোন মতে কিছু খেয়ে কাজে বের হয়। সারাদিন মাঠে কাজ করে, নিজের জমি বলতে ঐ সামান্য একটুকরো ধানি জমি আর আছে একটি মাত্র গরু,  সারাদিন মাঠে কাজ করার সময় গরুটিকে ঘাস খাওয়ানোর জন্য মাঠের এক পাশে বেঁধে রাখে  । কখনও নিজের জমিতে বা কখনও অন্যের জমিতে দিনমজুরি করে তার দিন চলে। তা থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে সে হিমশিম খায়,  কিন্তু গরুটি তার আশার সম্বল । সংসারে বাড়তি দুটো টাকা আসে গরুর দুধ বিক্রি করে । দরিদ্র কৃষক পরম যত্ন ও ভালোবাসা দিয়ে গরুটি কে পালন করে । তাকে দু চোখের আড়াল করেনা পাছে সে হারিয়ে যায় বা তার কোন ক্ষতি হয়। তাই দিনের কাজের সময়ে চোখের সামনে মাঠের ঘাসবহুল জমিতে তাকে বেঁধে রাখে ।  নদীতে নিয়ে গোসল করায় । আবার যখন দিন ফুরিয়ে সন্ধ্যা নামে  তখন  গরুটিকে সঙ্গে করে বাড়ি  ফিরে আসে । পরম যত্নে লালন করে, কারণ সে দুধ পায়, যা বিক্রি করে সংসারে বাড়তি দুটো টাকা আসে । গোধূলি লগ্নে সে যখন গরুটিকে সাথে নিয়ে ঘরের উদ্দ্যেশে রওয়ানা হয় তখন শেষ বিকেলের মায়াবি আলোয় দরিদ্র কৃষকের মন পরম কৃতজ্ঞতায় ভরে উঠে গরুটির প্রতি ।  সে সপ্নাবির  অতি সন্তর্পনে ধীরে ধীরে গরুটিকে নিয়ে সারাদিনের সমস্ত কর্মক্লান্তিকে পেছনে ফেলে গৃহের উদ্দ্যেশে চলতে থাকে, মনে মনে ভবিষ্যতের সুখ স্বপ্নের জাল বুনতে থাকে । একদিন গরুর বাছুরটি বড় হবে সেটা বিক্রি করে বাড়িতে ভালো একটা ঘর দেবে। গোধুলির রক্তিম আভা কৃষকের মনে মায়াবি আলো ফেলে। সে ধীরে ধীরে এগিয়ে যায় গ্রামের মেঠো পথ ধরে।

ছবিটি চিত্রক'র জুন-২০১৭ এর সেরা ছবি নির্বাচিত হয়েছে।


Wednesday, June 21, 2017

যেদিন মাছ পাইনা সেদিন অবাবেই কাটে | ইমন বড়ুয়া | সেরা ছবি মে-২০১৭ | চিত্রক

জীবিকা, ছবি: ইমন বড়ুয়া
হাসান আলী জীবিকায় জেলে বয়স আর কত এই ৩২ বছর। এক পুত্র এক কন্যা সন্তানের জনক তিনি, তার মেয়েটি ৩য় শ্রেণিতে পড়ে আর  ছেলেটি  এখনো ছোট।সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে হাসান আলী, যেদিন মাছ না পাই তাহলে ওইদিনটা নাকি তাদের অভাবেই কাটে, যদিও সারা বছর তাদের অভাব লেগে থাকে। কোনো প্রাকৃতিক দূর্যোগ হলে অন্য কোনো ভাবে জীবিকা নির্বাহ করে ।তবে যেদিন ভালোই মাছ পাওয়া যাই সেদিন মাছ বিক্রি করে যাওয়ার সময় তার মেয়ের জন্য একটা করে পুতুল নিয়ে যাই,আর তার মেয়ে সেই পুতুল দেখে অনেক খুশি হয় এবং খেলায় মেতে উঠে
আমরা অনেকেই এই জীবিকাকে ভালো চোখে না,কিন্তু একজন জেলের সাথে একটি করে এমন একটি গল্প থাকে।

আর এই ছবিটিই চিত্রকের মে-২০১৭ এর সেরা ছবি নির্বাচিত হয়েছে

Friday, June 9, 2017

ক্যামেরা লেন্সের ফাঙ্গাস প্রসঙ্গ | নাফিস আমিন | টিপস | চিত্রক

বর্ষাকাল মানেই ক্যামেরা এবং লেন্স এর মধ্যে ফাঙ্গাস পরার সময়, বাতাসের আদ্রতা যখন 80-85 হয় তখন লেন্সে ফাঙ্গাস পরার সবচেয়ে বেশি ঝুঁকি থাকে।
এই সময় বাড়ির বাইরে  গেলে আবহাওয়া প্রতিরোধক ক্যামেরা ব্যাগ ব্যবহার করতে হবে, বাড়িতে ড্রাই বক্স, ড্রাই কেবিনেট ব্যবহার করতে হবে, এসি ঘর/গাড়ী থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে ছবি তোলা যাবেনা, ক্যামেরাটি ক্যামেরা ব্যাগে রেখে ২০-৩০ মিনিট বাইরে আবহাওয়া সাথে এডজাস্ট হবার পর ক্যামেরা ব্যবহার করতে হবে এবং মাঝে মধ্যে ক্যামেরা এবং লেন্স গুলোতে আলো বাতাস লাগাতে হবে।

যদি লেন্সের ফাঙ্গাস এপারচারের বাইরে থাকে / ছবিতে যদি ফাঙ্গাস এর স্পট না আসে তাহলে ফাঙ্গাস পরিষ্কার করার দরকার নেই। বাংলাদেশে ফাঙ্গাস পরিষ্কার করার প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই যেমন লেন্স কোটিং মেশিন, লেন্সের এলিমেন্ট এবং এলিমেন্ট সেটআপ মেশিন। ফাঙ্গাস পরিষ্কার করালে ছবির শার্পনেস এবং রঙ আগের মত থাকে না।

Sunday, May 28, 2017

সেরা ছবি নির্ণয় পদ্ধতি | অয়ন আহমেদ


আমরা ছোটবেলায় যখন কোন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতাম তখন একেকটা প্রশ্নের ধরণের উপর একেকরকম মান থাকত।

সেরকম করে আমরা একটা ছবিকে যদি নম্বর দেই তাহলে সহজে সেরা ছবিটা সহজে বের করতে পারি। উদাহরণস্বরূপ ধরে নিলাম,
১. ছবি ক্যাপশন ও বিবরণ - ২০,
২. ছবির রঙ - ২০,
৩. ছবির আলো ছায়া - ২০,
৪. ছবির রূল - ২০ ,
৫. ছবির ডিফিকাল্টি - ২০।
মোট নম্বর - ১০০।

আপনারা ইচ্ছা করলে নম্বর কমাতে বাড়াতে পারেন, বিষয় বাড়াতে পারেন। এরকম করে পয়েন্ট করে একটা ছবির মান করা যেতে পারে।

যারা ছবির প্রদশর্নী করেন তারা ভালো কোন জাজ পেলে এ ব্যাপারে তাদের সাহায্য নিতে পারেন। নিজেরা ছবি ভালো বুঝতে পারলে নিজেরা করতে পারেন। কিছু ফটোগ্রাফিক ইন্সিটিউট আছে যারা এভাবে মার্কিং করে তাদের থেকে আইডিয়া নিতে পারেন। এতে করে ছবির সিলেকশান অনেক সহজ ও গূণগত মান সম্পন্ন হবে।